1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
আটক অভিবাসীদের মুক্তির জন্য ট্রাম্পের দ্বারস্থ নিউ ইয়র্কের মেয়র ইউক্রেন যুদ্ধে চার লাখের বেশি রুশ সেনার প্রাণহানি, তথ্য ফাঁস নিষিদ্ধ আওয়ামী লীগ প্রতিরোধে রাজধানীতে বিএনপির সতর্ক পাহারা পদ্মা সেতু এলাকায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর কুয়াকাটায় বাস টার্মিনালে বাসে আগুন, তদন্তে পুলিশ ডা. জাহেদ: শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার গাজায় ২৫০ দম্পতির গণবিয়ে, নতুন স্বপ্নের পথে যাত্রা আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যান নিয়ে স্মৃতিকথায় সোনিয়া গান্ধীর আত্মপক্ষ সমর্থন বিল ক্লিনটনের অনুপ্রেরণায় আল-সাইয়েদের রাজনীতিতে আসার গল্প

ইউক্রেন যুদ্ধে চার লাখের বেশি রুশ সেনার প্রাণহানি, তথ্য ফাঁস

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে গত প্রায় পাঁচ বছরে চার লাখের বেশি রুশ সেনা প্রাণ হারিয়েছেন। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা ‘রসস্ট্যাট’-এর একটি ফাঁস হওয়া বিশাল তথ্যভান্ডার বিশ্লেষণ করে এই ভয়াবহ প্রাণহানির চিত্র সামনে এসেছে। রুশ সরকার দীর্ঘদিন ধরে যুদ্ধের ক্ষয়ক্ষতির খবর গোপন রাখার চেষ্টা করলেও এই নথির মাধ্যমে মূল বাস্তবতা উঠে এসেছে। সামরিক হতাহতের তথ্যকে রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে বিবেচনা করে মস্কো। সাধারণত এ প্রক্রিয়ায় প্রায় ছয় মাস সময় প্রয়োজন হয়।

বেলগ্রেড ও ইউক্রেনভিত্তিক হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিজানস’ এবং ‘সাইলেন্ট ক্রো’ গত ১ নভেম্বর রসস্ট্যাটের তথ্যভান্ডারে সাইবার হামলা চালিয়ে এই সংবেদনশীল নথিগুলো সংগ্রহ করে। পরবর্তীতে ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যু সনদসহ পুরো ডেটাবেসটি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে হস্তান্তর করা হয়।

ফাঁস হওয়া নথি পর্যালোচনা করে দেখা গেছে, অন্তত ৪ লাখ ১২ হাজার ৫৭৬টি মৃত্যু সনদে সরাসরি যুদ্ধ ও সামরিক অভিযানের কারণে মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়েছে। সরকারি নথিতে মৃত্যুর নির্দিষ্ট কারণসংক্রান্ত কোড এবং যুদ্ধের বিবরণ দেখে এসব মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

রসস্ট্যাট তাদের সিস্টেমে সাইবার হামলার বিষয়টি স্বীকার করলেও গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল তথ্য চুরি হওয়ার খবর অস্বীকার করেছে। তবে জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের রাশিয়া ও ইউরেশিয়া বিষয়ক বিশেষজ্ঞ ইয়ানিস ক্লুগে এই ফাঁস হওয়া তথ্যগুলোকে অত্যন্ত বিশ্বাসযোগ্য বলে অভিহিত করেছেন। তার মতে, সেনা নিহতের ঘটনায় এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা।

সংগৃহীত নথির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা না গেলেও এতে উল্লিখিত সংখ্যার সঙ্গে অন্যান্য আন্তর্জাতিক সংস্থার তথ্যের বড় ধরনের মিল রয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে ব্রিটিশ গোয়েন্দারা পূর্বাভাস দিয়েছিল যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রাণহানির সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যেতে পারে।

অন্যদিকে, রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম ‘মিডিয়াজোনা’ সরকারি নথি, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং কবরস্থানের ছবি বিশ্লেষণ করে প্রায় ২ লাখ ৮৬ হাজার নিহতের নাম সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে পেরেছে। গণমাধ্যমটির মতে, প্রকৃত সংখ্যা ৫ লাখের কাছাকাছি হওয়া খুবই স্বাভাবিক।

বিশেষজ্ঞ ইয়ানিস ক্লুগে আরও জানান, সামরিক সনদে নিহতের নাম নথিভুক্ত হতে অন্তত ছয় মাসের মতো সময় লাগে। তাছাড়া বহু সেনা এখনও নিখোঁজ রয়েছেন এবং অনেকের পরিচয় শনাক্ত করা যায়নি। ফলে নথিতে চার লাখের কথা উল্লেখ থাকলেও বাস্তবে ইউক্রেনে নিহত রুশ সেনার সংখ্যা ৫ লাখের কাছাকাছি হওয়ার সম্ভাবনাই বেশি। যুদ্ধ শুরুর প্রথম কয়েক মাসের পর থেকে দেশটি আনুষ্ঠানিকভাবে সেনা নিহতের কোনো হিসাব প্রকাশ করেনি। চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নতুন করে শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে। আবার অনেকের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি।

ফাঁস হওয়া তথ্যে আরও দেখা গেছে যে এই যুদ্ধে প্রাণহানির প্রভাব পুরো রাশিয়ায় সমানভাবে পড়েনি। মস্কো বা বড় শহরগুলোর তুলনায় রাশিয়ার দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলের সেনা নিহতের হার সবচেয়ে বেশি। এর মাধ্যমে স্পষ্ট হয় যে যুদ্ধের চূড়ান্ত মানবিক মূল্য দিতে হচ্ছে দেশটির পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষকে।

Tags: , , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT