1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
রাজধানীর আজিমপুর থেকে ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব রিয়াদের পিআইএফ টাওয়ারে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের শাখায় টায়ার জ্বালিয়ে আগুন হংকংয়ের বিপক্ষে দাপুটে জয় দিয়ে শুরু বাংলাদেশের সুন্দরবনে মুক্তিপণ দিতে না পারায় অপহৃত ৪ জেলে এখনো ফেরেননি ৬২ বছরে পা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবরোধ ও হামলায় গোপালগঞ্জে অচল সড়ক যোগাযোগ, আতঙ্কে জনজীবন পটুয়াখালীতে রাতভর ৭ আ.লীগ নেতার বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত সৌদির পরমাণু চুক্তিতে অত্যন্ত সন্তুষ্ট আইএইএ প্রধান গ্রোসি

রিয়াদের পিআইএফ টাওয়ারে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর এবং রিয়াদের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত এই স্থাপনায় হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও বস্তুগত ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ভবনটি। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার পর সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায় যে পিআইএফ টাওয়ারসহ আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার অন্তত সাতবার জরুরি সতর্কতা সংকেত জারি করা হয়েছিল। এতে ভবনটির বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি বলে জানায় সৌদি কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ভবনটিকে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ার হিসেবে শনাক্ত করা হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হুমকি সফলভাবে প্রতিহত করেছে তাদের বাহিনী। রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইয়েমেনের সীমান্তবর্তী দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া হামলা চালানোর কাজে ব্যবহৃত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চপ্যাডও গুঁড়িয়ে দেয়া হয়েছে। পাল্টা জবাবে ইয়েমেনের রাজধানী সানায় হুতি নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালিয়েছে সৌদি যুদ্ধবিমান। এদিকে, ইয়েমেনের সরকারি বাহিনী বৃহস্পতিবার বিভিন্ন ফ্রন্টে হুতিদের বিরুদ্ধে প্রায় ৭১৫টি বিমান হামলা পরিচালনার দাবি করেছে।

বেসামরিক স্থাপনায় হুতিদের এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক্সে দেয়া বিবৃতিতে মন্ত্রণালয় সাফ জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় সম্পদ হেফাজত এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে যেকোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পূর্ণ অধিকার সৌদি আরবের রয়েছে। একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়েছে রিয়াদ। উল্লেখ্য, এর আগে ৮ নভেম্বর রিয়াদের আরামকো ভবন ও অক্টোবরে দাহরানে আরামকো সদর দপ্তরে হামলার দাবি করেছিল হুতিরা। এছাড়া অক্টোবরে রিয়াদ বিমানবন্দরে চার দিনের হামলায় ১৮ জন নিহত হয়েছিলেন। সম্প্রতি ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল হুতি গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

চলমান এই সংঘাতের ফলে ইয়েমেনে মানবিক বিপর্যয় তীব্র হচ্ছে। ইউনিসেফের তথ্যমতে, নতুন করে সামরিক উত্তেজনা শুরুর পর থেকে ১ লাখ ৭৪ হাজার শিশুসহ মোট ৩ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে দেখা যায়, আগস্টে শুরু হওয়া এই সহিংসতায় ১৬ নভেম্বর পর্যন্ত ২ হাজার ২৬০ জন নিহত এবং ১০ হাজার ৫১৯ জন আহত হয়েছেন। ইরান সমর্থিত হুতিরা বেশ কিছুদিন ধরে সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস ভবন লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT