দেশের অর্থনীতিকে আরও বেগবান ও সমৃদ্ধ করতে এসএমই খাতের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এই খাতের মাধ্যমে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কোনো বিকল্প নেই। রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬’-এর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে এবারের মেলা সাজানো হয়েছে। এতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য হাতে নিয়েছে সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কারে ভূষিত করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, বছরের পর বছর চাকরির পেছনে না ছুটে নিজেদের কর্মসংস্থান তৈরির মানসিকতা গড়তে হবে। উদ্যোক্তা হওয়ার মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। সরকারের পক্ষ থেকে এসএমই নীতিমালা প্রণয়নের কাজ চলছে, যা খুব দ্রুতই কার্যকর করা হবে। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও বাজার প্রসারে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ‘বছরের পর বছর চাকরি না খুঁজে নিজেকে চাকরি দাতা হিসেবে গড়ে তুলতে হবে।
Tags: উদ্যোক্তা, এসএমই মেলা, কর্মসংস্থান, প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ