1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে তুরস্কের সানকো হোল্ডিং যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ নিহত ৬ জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ: সিএমপির সার্জেন্ট মুজাহিদুল বহিষ্কার শক্তিশালী পাসপোর্ট সূচকে ৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ শ্রমিক আন্দোলনে স্থবির গাজীপুর: কিস্তি আর সংসার নিয়ে সংকটে ক্ষুদ্র ব্যবসায়ীরা পোশাক বিক্রিতে নতুন চমক, ‘বিনোদন কর্মকর্তা’ নিয়োগ করল গ্যাপ চারমুখী চাপে দেশের পোশাকশিল্প: উত্তরণের উপায় নিয়ে সংলাপ বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

পোশাক বিক্রিতে নতুন চমক, ‘বিনোদন কর্মকর্তা’ নিয়োগ করল গ্যাপ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রথাগত করপোরেট কাঠামোতে সিইও, সিএফও কিংবা সিএমও পদের অস্তিত্ব থাকলেও ‘প্রধান বিনোদন কর্মকর্তা’ বা চিফ এন্টারটেইনমেন্ট অফিসার পদটি বেশ ব্যতিক্রমী। বিশ্বখ্যাত মার্কিন পোশাক ব্র্যান্ড গ্যাপ সম্প্রতি তাদের ব্যবসার মোড় ঘোরাতে এমন এক অভিনব পদ তৈরি করেছে। এই নতুন দায়িত্বের জন্য বেছে নেওয়া হয়েছে প্যাম কফম্যানকে, যিনি বিনোদনজগতে দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন। কিন্তু প্রতিষ্ঠানটিতে যদি একজন ‘প্রধান বিনোদন কর্মকর্তা’ থাকেন, তাহলে কিছুটা অবাক হওয়ারই কথা।

প্যারামাউন্ট গ্লোবালে দীর্ঘ ক্যারিয়ারে প্যাম কফম্যান জনপ্রিয় কার্টুন চরিত্র স্পঞ্জববকে টেলিভিশন পর্দার বাইরে সিনেমা, রেস্তোরাঁ ও পোশাকের বাজারে ব্যাপক জনপ্রিয় করে তুলেছিলেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এখন গ্যাপের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। মার্কিন সাময়িকী ফরচুনের প্রতিবেদনে উঠে এসেছে যে, এই ধরনের ব্যবসায়িক কৌশল তরুণ প্রজন্মের ক্রেতাদের আকৃষ্ট করার জন্য অত্যন্ত কার্যকর।

গ্যাপের এই কৌশলগত পরিবর্তনের মূল পরিকল্পনাকারী প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ডিকসন।

২০২৩ সালে দায়িত্ব গ্রহণের পর তিনি গ্যাপকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা হাতে নেন। মলটির দুটি তলা ভরে গিয়েছিল তাদের উপস্থিতিতে। সবার হাতে মুঠোফোন, চলছে ছবি ও ভিডিও ধারণ।

রিচার্ড ডিকসনের পূর্ব অভিজ্ঞতা রয়েছে খেলনা নির্মাতা প্রতিষ্ঠান ম্যাটেলে, যেখানে তিনি বার্বি পুতুলকে বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার সেই অভিজ্ঞতার আলোকেই গ্যাপে এখন ‘ফ্যাশনটেইনমেন্ট’ ধারণার প্রয়োগ চলছে।

ফ্যাশনটেইনমেন্টের অংশ হিসেবে ফ্যাশন ও বিনোদনকে একই সুতায় গাঁথতে জ্যাক পোসেনকে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি হেইলি বিবারের মতো তারকার সাথে বিশেষ কালেকশন তৈরি এবং নতুন প্রজন্মের বয় ব্যান্ড ‘জাস্ট ইয়োর টাইপ’ বা জেওয়াইটির জনপ্রিয়তা ব্যবহার করে তরুণ ক্রেতাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে গ্যাপ। গত অক্টোবরে নিউইয়র্কের শপিং মলে এই ব্যান্ডটির উপস্থিতি তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। গত অক্টোবরে একদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডে রুজভেল্ট ফিল্ড শপিং মলে জড়ো হয়েছিল কয়েক শ কিশোর–কিশোরী। কারণ, সেখানে হাজির হয়েছিল নতুন একটি বয় ব্যান্ড—নাম জেওয়াইটি বা ‘জাস্ট ইয়োর টাইপ’। ব্যান্ডটির পাঁচ সদস্যের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। বার্বিকে ঘিরে নির্মিত চলচ্চিত্রও বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পায় এবং অস্কার পুরস্কার অর্জন করে। ফ্যাশন ও বিনোদনকে একসঙ্গে নিয়ে আসার এই ধারণাকে বলা হচ্ছে ‘ফ্যাশনটেইনমেন্ট’।

প্যাম কফম্যানের নেতৃত্বাধীন সাত সদস্যের বিশেষ দলটি এখন হলিউডের স্টুডিওগুলোর সাথে অংশীদারত্ব তৈরির কাজ করছে। কফম্যানের লক্ষ্য হলো হলিউডের সাথে গ্যাপের সেতুবন্ধন তৈরি করা যাতে প্রতিষ্ঠানটিকে বিনোদনশিল্পের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করা যায়। এর মাধ্যমে ব্র্যান্ড পরিচিতি বৃদ্ধির পাশাপাশি সরাসরি আয় বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে গ্যাপ কর্তৃপক্ষ।

প্রায় দেড় হাজার কোটি মার্কিন ডলারের বার্ষিক আয় করা গ্যাপ ইনকরপোরেটেডের অধীনে গ্যাপ, ওল্ড নেভি, ব্যানানা রিপাবলিক ও অ্যাথলেটার মতো জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে। প্যাম কফম্যানের দল এখন বিভিন্ন ব্র্যান্ডের লাইসেন্সিং, পার্টনারশিপ এবং সৃজনশীল বিনোদনমূলক প্রকল্প নিয়ে কাজ করছে। গ্যাপের বিপণন বিভাগ এই পরিকল্পনাগুলোর বাস্তব রূপায়নে প্রধান সহযোগী হিসেবে কাজ করছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT