1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ভোটার তালিকা থেকে নাম বাদ: ঝুঁকিতে ভারতের মুসলিম সম্প্রদায় চুয়াডাঙ্গার ডিসি লুৎফুন নাহারকে বদলি, নতুন ডিসি আলমগীর কবীর আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তে ৫.১ মাত্রার ভূমিকম্প কাতারে ১০ লাখ রিয়ালের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশি উসামা খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা, মোটরসাইকেল শনাক্ত দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট: নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরাজয় নিয়ে সতর্ক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষায় থাকবে না ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী কাতারি ইয়ট ও নৌকার চাহিদা বাড়ছে বিশ্ববাজারে বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ

ব্যাংকে আমানত বেড়েছে ৩৪ হাজার কোটি টাকা

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

ব্যাংকে আমানতের পরিমাণ বেড়েছে। গত বছরের ৬ মাসে (জুলাই থেকে ডিসেম্বর) ব্যাংকে ৩৪ হাজার ৫১৭ কোটি টাকা আমানত বেড়েছে। এতে গত ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৭ লাখ ৭৭ হাজার ৩১৫ কোটি টাকায়। সম্প্রতি দেশের আর্থিক সূচক সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশের ব্যাংক খাতে গত জুন শেষে মোট আমানতের পরিমাণ ছিল ১৭ লাখ ৪২ হাজার ৭৯৮ কোটি টাকা। ডিসেম্বর শেষে বেড়েছে ৩৪ হাজার ৫১৭ কোটি টাকা। ডিসেম্বর শেষে ১৭ লাখ ৭৭ হাজার কোটি টাকার আমানতের বিপরীতে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ছিল প্রায় ১৭ লাখ দুই হাজার ৫৮৯ কোটি টাকা। সেই হিসাবে, আমানতের প্রায় ৯৬ শতাংশই ঋণ হিসেবে বিতরণ করেছে ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংক বলছে, গত ডিসেম্বর শেষে ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণ কমে এসেছে। এসব অর্থের বড় অংশই ব্যাংকে ফিরেছে। গত বছরের জুন শেষে ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা টাকার পরিমাণ ছিল দুই লাখ ৯০ হাজার ৪৩৬ কোটি টাকা। ডিসেম্বর শেষে তা কমে দাঁড়ায় দুই লাখ ৭৬ হাজার ৩৪১ কোটি টাকায়। সেই হিসাবে, গত ৬ মাসের ব্যবধানে মানুষের হাতে থাকা প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যাংকে ফিরেছে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT