1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

সম্পূর্ণ বিনামূল্যে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণের সুযোগ

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫

নন-আইটি পড়ুয়া স্নাতকধারী প্রার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আইটি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াকফ (আইডিবি-বিআইএসইডব্লিউ)। প্রতিষ্ঠানটি আইটি স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে তথ্যপ্রযুক্তি শিল্পের বিভিন্ন সেক্টরের চাকরির বাজার সার্ভে করে সে অনুযায়ী সব কোর্স ডিজাইন করে সেসব পরিচালনা করে আসছে, যা চাকরিক্ষেত্রে উচ্চ চাহিদাসম্পন্ন।

এই প্রোগ্রামের আওতায় কোর্স সম্পন্নকারী প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থী দেশ-বিদেশে কর্মরত আছেন। এই প্রোগ্রাম এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬৩ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে, যারা দেশ এবং বিদেশের ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। আইএসডিবি-বিআইএসইডব্লিউ বর্তমানে রাউন্ড-৬৭-এর জন্য আবেদনপত্র আহ্বান করেছে।

প্রসঙ্গত, আইডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রিতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইডিবি-আইএসইডব্লিউ নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন এবং বাস্তবায়ন করে থাকে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মে ২০২৫

আবেদনপদ্ধতিসহ স্কলারশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন। অথবা, ০১৭১৯০০৭১০৭ নম্বরে ফোন করে দরকারি তথ্য জেনে নিতে পারবেন।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT