1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
জুলাই–আগস্টে বিদেশি ঋণ এল ২৯ কোটি ডলার, শোধ ৭০ কোটি ডলার ‘জাতীয় দলের জার্সি পরা আমার স্বপ্ন ছিল’ ইসলামি অর্থায়নে আসছে আইপিডিসি ফাইন্যান্স জনতা ব্যাংকের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদনের দাবিতে মানববন্ধন বিনিয়োগকারীদের সামনে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনা রাখাইনের সব বেসামরিক নাগরিককে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল সরকারি বাহিনীকে: যুদ্ধবন্দি সেনা ৫১ বিশেষ বিসিএসের আবেদন শুরু ১ অক্টোবর, শূন্যপদ স্বাস্থ্যে ৫০০০ জাপানের পোশাক বাজার ধরতে বিজিএমইএ’র ‘জাপান ডেস্ক’ চালু রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব বোয়িংয়ের সঙ্গে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি বিমানের

মুক্তির পর নিজের অনুভূতি জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২১ মে, ২০২৫

জামিনে মুক্তি পাওয়ার পর নিজের অনুভূতি জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ৩টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এরপর স্বজনদের সঙ্গে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

মুক্তির এক ঘণ্টা পর নিজের ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে ফারিয়া গত দুইদিনে তার পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা জানান। স্ট্যাটাসটি তার হয়ে পোস্ট করেছেন তার ফেসবুক পেইজের পরিচালক (অ্যাডমিন)।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন, সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই।’

তিনি আরও লেখেন, ‘আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন—তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখব।’

এ অভিনেত্রী লেখেন, ‘আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না।’

গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘তাদের [সংবাদমাধ্যম] এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।’

এর আগে, ১৮ মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করা হয়। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

মামলাটি করেন জনৈক এনামুল হক। তিনি মামলায় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নুসরাত ফারিয়াসহ ২৮৩ জনের নাম উল্লেখ করেন। এছাড়া, অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে নুসরাত ফারিয়াকে আসামি করা হয়েছে।

গতকাল সোমবার (১৯ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেদিন তার জামিন শুনানির জন্য ২২ মে তারিখ ধার্য করা হয়েছিল।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT