1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত রংপুরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে যাত্রী ফেলে দেওয়ার ঘটনায় মামলা ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ বিকেলে ইসরায়েলি হামলায় হামাসের রাফা ব্রিগেডের শীর্ষ কমান্ডার নিহত ভারতের সরকারি কর্মকর্তার বাড়িতে কোটি টাকার সম্পদ ও স্বর্ণ উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি? দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জে শান্তর বাংলাদেশের নতুন পরীক্ষা তরুণ ফুটবলাররা চাপ নিতে পারেনি, হারের পর বললেন থমাস ডুলি

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় যেসব শেয়ার

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২৩ মে, ২০২৫
স্টক একচেঞ্জ

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের। আরও রয়েছে এপিএসসিএল বন্ড ও বিজিআইসি।

ডিএসইর সাপ্তাহিক বাজার (১৮-২২ মে) পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের দর কমেছে ১৪.৬৩ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৪ টাকা ১০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৬০ পয়সা।

সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এপিএসসিএল বন্ড। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৩০৫৮ টাকা ৫০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৬২৩ টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৪৩৫ টাকা ৫০ পয়সা বা ১৪.৩৪ শতাংশ।

পতনের তালিকার তৃতীয় স্থানে ১৩.৩৫ শতাংশ দর কমে স্থান নিয়েছে বিজিআইসি। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৩৫ টাকা ৩০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩০ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪ টাকা ৮০ পয়সা বা ১৩.৩৫ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর কমেছে এনআরবি ব্যাংকের ১১.৯০ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ১০.৬১ শতাংশ, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ডের ১০ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৯.৭৭ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮.৫১ শতাংশ, ইউসিবি ব্যাংকের ৮.১৮ শতাংশ এবং এবিবিএলপি বন্ডের ৭.৪৭ শতাংশ।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT