1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

এসবিএসি ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের চুক্তি সই

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫

সর্বজনীন পেনশন সেবায় অংশ নিতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) সঙ্গে চুক্তি করেছে এসবিএসি ব্যাংক পিএলসি। সোমবার (১৪ জুলাই) রাজধানীর অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের সভাকক্ষে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তিতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দউন খান ও এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মো. রবিউল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ চুক্তির আওতায় এসবিএসি ব্যাংক সর্বজনীন পেনশন স্কিমের ‘প্রগতি’, ‘সুরক্ষা’, ‘সমতা’ ও ‘প্রবাস’—এই চারটি কার্যক্রমে গ্রাহক নিবন্ধন এবং অনলাইন ও অফলাইনে মাসিক কিস্তি সংগ্রহের দায়িত্ব পালন করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থবিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। এছাড়া এসবিএসি ব্যাংকের ব্যাংকিং অপারেশনস বিভাগের প্রধান ও এসইভিপি মো. মাসুদুর রহমানসহ জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT