1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
রংপুর কারমাইকেল কলেজের ১১০ বছরপূর্তি উৎসব উদযাপিত বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আটক অভিবাসীদের মুক্তির জন্য ট্রাম্পের দ্বারস্থ নিউ ইয়র্কের মেয়র ইউক্রেন যুদ্ধে চার লাখের বেশি রুশ সেনার প্রাণহানি, তথ্য ফাঁস নিষিদ্ধ আওয়ামী লীগ প্রতিরোধে রাজধানীতে বিএনপির সতর্ক পাহারা পদ্মা সেতু এলাকায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর কুয়াকাটায় বাস টার্মিনালে বাসে আগুন, তদন্তে পুলিশ ডা. জাহেদ: শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার গাজায় ২৫০ দম্পতির গণবিয়ে, নতুন স্বপ্নের পথে যাত্রা আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বিএসসিপিএলসির নতুন মাইলফলক: ৪ টেরাবাইট ইন্টারনেট গতি

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে প্রতি সেকেন্ডে ৪ টেরাবাইট গতির নতুন মাইলফলক অতিক্রম করেছে।

শনিবার (২ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, জুলাই মাসে দেশে বাণিজ্যিকভাবে কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবা (স্টারলিংক) চালুর মাধ্যমে ২০০ জিবিপিএস ব্যান্ডউইডথ যুক্ত হওয়ার পর, ১ আগস্ট বিএসসিপিএলসি এই নতুন রেকর্ড অর্জন করে। প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং এটি রাষ্ট্রীয় মালিকানাধীন একটি টেলিযোগাযোগ কোম্পানি।

এর আগে ২৮ এপ্রিল তিন টেরাবাইটের মাইলফলক স্পর্শ করেছিল বিএসসিপিএলসি। মাত্র তিন মাসে সরবরাহ এক টেরাবাইট বেড়েছে।

প্রেস সচিব বলেন, নতুন এপ্রিলের আগের আট মাসে ব্যবহার ১.১০ টেরাবাইট বৃদ্ধি পেয়েছিল। এর আগে আওয়ামী লীগ আমলে এই প্রতিষ্ঠানের ৬৫ শতাংশের বেশি ক্যাপাসিটি অব্যবহৃত ফেলে রাখা হয়েছিল। বর্তমান সরকারের মেয়াদকালে প্রতিষ্ঠানটির ব্যন্ডউইথ সরবরাহ বেড়েছে ২ দশমিক ২ টেরাবাইটের কিছু বেশি এবং মাত্র এক বছরে প্রবৃদ্ধি ১০৫ শতাংশের বেশি।

শফিকুল আলম বলেন, বিগত কয়েক মাসে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পলিসি সাপোর্ট ও নির্দেশনা, প্রতিষ্ঠান ম্যানেজমেন্টের ঐকান্তিক প্রচেষ্টা এবং দুই দফা মূল্যছাড়ের প্রেক্ষিতে এই অর্জন সম্ভব হয়েছে। দেশে ব্যবহৃত ব্যান্ডউইডথে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির শেয়ার ক্রমান্বয়ে বৃদ্ধির প্রেক্ষিতে কোম্পানির রাজস্ব আদায়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

সম্প্রতি, বিটিআরসি লাইসেন্সিং গাইডলাইন সংশোধনের মাধ্যমে সকল আইআইজি অপারেটদের তাদের ব্যবহৃত ব্যান্ডউইডথের কমপক্ষে ৫০ শতাংশ সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহারের নির্দেশনা দিয়েছে। একতরফা ভারত নির্ভর ইন্টারনেট সরবারহ থেকে কিছুটা সরে এসেছে। তারা সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহারকে অধিকতর উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি যে সকল আইআইজি অপারেটর তাদের ব্যবহৃত মোট ব্যান্ডউইথের ৫০ শতাংশের বেশি সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহার শুরু করেছে।

তিনি জানান, বর্ধিত ব্যান্ডউইডথের উপর অতিরিক্ত মূল্যছাড় বাস্তবায়ন শুরু করেছে। পাশাপাশি রেগুলার ডিসকাউন্টেড বাল্ক প্যাকেজের বাইরে ডেটা সেটার/ক্লাউড/’হাইপার স্কেলার’দের জন্য আলাদা ইন্টারনেট প্যাকেজ ঘোষণা করেছে।

প্রেস সচিব আরও বলেন, সরকার বিদ্যমান সি-মি-উই ৪, সি-মি-উই ৫- এর পাশাপাশি সি-মি-উই ৬’র সংশোধিত রুটের জন্য চুক্তি করেছে, প্রস্তাবটি সর্বশেষ একনেকে পাস হয়েছে।

এর মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির রিয়েল টাইম ইন্টারনেট মাইলফলকে আরও ১৭ টেরাবাইট নতুন ক্যাপাসিটি যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT