1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

সরকারের জরুরি নির্দেশনা: টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষায় কঠোর বিধিনিষেধ

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

দেশের দুটি গুরুত্বপূর্ণ জলাভূমি টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওর সুরক্ষায় কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ‘বাংলাদেশ পানি আইন, ২০১৩’ অনুযায়ী এই নির্দেশনা জারি করেছে, যা আন্তর্জাতিক জলাভূমি সংরক্ষণ প্রতিশ্রুতিরও অংশ।

১০ নভেম্বর পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর দেশের অন্যতম সংবেদনশীল জলজ বাস্তুতন্ত্র। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অব্যবস্থাপনা, অনিয়ন্ত্রিত পর্যটন, অবৈধ বালু উত্তোলন, নিষিদ্ধ জাল ব্যবহার, জলজ বন ধ্বংস ও বর্জ্য নিঃসরণ—এসবের কারণে হাওরের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই প্রেক্ষাপটে সরকার ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ জারি করেছে, যেখানে হাওর ব্যবস্থাপনা ও সংরক্ষণে ১৯টি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী, হাওরে পাখি শিকার, গাছ কাটা, জলজ বনের ক্ষতিসাধন ও নিষিদ্ধ জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সংরক্ষিত ও অভয়াশ্রম এলাকায় পর্যটক ও হাউসবোটের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর
হাওর এলাকায় কোনোভাবেই ভূমির শ্রেণি পরিবর্তন, পানি প্রবাহ বাধাগ্রস্ত করা বা রাস্তা নির্মাণ করা যাবে না সরকারের অনুমতি ছাড়া। একই সঙ্গে শিক্ষাসফর বা বিদেশি পর্যটক ভ্রমণের ক্ষেত্রেও জেলা প্রশাসনের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।

নৌযান চলাচলে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ, উচ্চ শব্দ সৃষ্টিকারী ইঞ্জিন বা জেনারেটর নিষিদ্ধ, এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ট্যুর অপারেটরদের স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান দেখানোরও নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, হাওরে বালু-পাথর উত্তোলন, বৈদ্যুতিক শকে মাছ শিকার, জলাধারের পানি নিঃশেষ করা ও বর্জ্য নিঃসরণ কঠোরভাবে নিষিদ্ধ।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য শুধু হাওর সংরক্ষণ নয়, বরং জলজ প্রাণবৈচিত্র্য, স্থানীয় জীবিকা ও পরিবেশগত ভারসাম্য রক্ষা নিশ্চিত করা।
টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, এই নির্দেশনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে হাওর অঞ্চলের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে এবং বাংলাদেশের জলাভূমি সংরক্ষণের আন্তর্জাতিক সুনাম আরও বৃদ্ধি পাবে।

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT