1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

যুক্তরাষ্ট্রে মিয়ানমারের নাগরিকদের টিপিএস সুবিধা বাতিল

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রে বসবাসরত মিয়ানমারের কয়েক হাজার নাগরিকের অস্থায়ী আশ্রয়ের সুবিধা (টিপিএস) বাতিলের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন।

সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক নোটিসে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, যুক্তরাষ্ট্রে মিয়ানমারের জন্য কার্যকর থাকা অস্থায়ী সুরক্ষা মর্যাদা (টিপিএস) বন্ধ করা হচ্ছে, কারণ দেশটি আর এই সুবিধা পাওয়ার শর্ত পূরণ করছে না।

মিয়ানমার নাগরিকদের জন্য টিপিএস সুবিধার মেয়াদ মঙ্গলবার শেষ হওয়ার কথা ছিল। তার আগেই ফেডারেল রেজিস্টারে প্রকাশিত নোটিসে বলা হয়, মিয়ানমারের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে আলোচনার পর হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম সিদ্ধান্ত নিয়েছেন যে দেশটি আর টিপিএস ধরে রাখার যোগ্য নয়।

নোটিসে আরও বলা হয়, টিপিএস বাতিলের সিদ্ধান্ত ৬০ দিনের মধ্যে কার্যকর হবে। বিভাগের হিসেব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এই সুবিধায় বসবাসরত মিয়ানমারের নাগরিক সংখ্যা প্রায় ৪ হাজার।

আগের ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ২০২৪ সালের ২৬ মে থেকে টিপিএসের মেয়াদ ১৮ মাস বাড়িয়ে ২৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত দিয়েছিল।

কিন্তু চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন নীতি কড়াকড়ি করেছেন এবং তার অংশ হিসেবে একাধিক দেশের নাগরিকদের টিপিএস সুবিধা বাতিল করে আসছেন।

বিটি/ আরকে

Tags: , , , , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT