অন্তিক পরিবারে নতুন পরিচালক (পার্টনারশিপ অ্যান্ড গ্রোথ) হিসেবে পদে যোগ দিয়েছেন উন্নয়ন খাতের অভিজ্ঞ পেশাজীবী ইমতিয়াজ রাসুল। তিনি তিন দশকের বেশি সময় ধরে গবেষণা, প্রোগ্রাম ডেভেলপমেন্ট এবং কৌশলগত পার্টনারশিপ উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
ইমতিয়াজ রাসুল যুক্তরাষ্ট্রের উইনোনা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্স (ইন্টারন্যাশনাল স্টাডিজ) বিষয়ে স্নাতক এবং সুইডেনের লুন্ড ইউনিভার্সিটি থেকে হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট-এ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেছেন। ‘Organized Self-help Housing’ ছিল তার গবেষণা ও বিশেষায়নের মূল ক্ষেত্র।

বর্তমানে তিনি গ্রাম বাংলা উন্নয়ন কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ব্র্যাক ইউনিভার্সিটির বিডিআই, রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (RIB), পিআরপিএ গ্রামীণ ট্রাস্টসহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। পাশাপাশি তিনি আমেরিকান অ্যালামনি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। ছাত্রজীবনে তিনি উইনোনা স্টেট ইউনিভার্সিটির স্টুডেন্ট সিনেটে কালচারাল ডাইভারসিটি রিপ্রেজেন্টেটিভ এবং উইনোনা শহরের ‘টাস্ক ফোর্স অন কালচারাল ডাইভারসিটি’র সদস্য ছিলেন।
অন্তিকের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমতিয়াজ রাসুলের যোগদান প্রতিষ্ঠানের বাজার সম্প্রসারণ, কৌশলগত সহযোগিতা, বহিরাগত সম্পর্ক উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উদ্ভাবনমূলক উদ্যোগকে আরও এগিয়ে নেবে।
অন্তিক বিশ্বাস করে, তার অভিজ্ঞতা ও নেতৃত্ব প্রতিষ্ঠানকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।