1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ইসরায়েলি হামলায় হামাসের রাফা ব্রিগেডের শীর্ষ কমান্ডার নিহত ভারতের সরকারি কর্মকর্তার বাড়িতে কোটি টাকার সম্পদ ও স্বর্ণ উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি? দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জে শান্তর বাংলাদেশের নতুন পরীক্ষা তরুণ ফুটবলাররা চাপ নিতে পারেনি, হারের পর বললেন থমাস ডুলি ইরান নীতিতে পরিবর্তন: জেডি ভ্যান্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন ট্রাম্প ইসরায়েলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নতুন প্রজন্মকে বইপাঠ ও ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান তৈরি পোশাক খাতে নজিরবিহীন অস্থিরতা: বন্ধ ১৪৭ কারখানা, অর্থনীতিতে বড় শঙ্কা আইজেনকট |: নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’

ব্যাংকের এমডি নিয়োগে অভিজ্ঞতার শর্ত সংশোধন করল বাংলাদেশ ব্যাংক

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ব্যাংক কোম্পানিতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত নতুনভাবে নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে পূর্বের নির্দেশনা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা।

বুধবার প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, ব্যাংক কোম্পানিতে এমডি বা সিইও পদে নিয়োগের ক্ষেত্রে কমপক্ষে ২০ বছরের ব্যাংকিং অভিজ্ঞতার পাশাপাশি উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে এককভাবে বা সম্মিলিতভাবে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

তবে ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থায় চাকরির অভিজ্ঞতা থাকলে আলাদা শর্ত প্রযোজ্য হবে। সে ক্ষেত্রে প্রথম শ্রেণি বা সমমানের পদে অন্তত ২৫ বছরের অভিজ্ঞতার পাশাপাশি জাতীয় বেতন স্কেলের ২য় গ্রেডের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের প্রমাণ থাকতে হবে।

বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নং-০৫/২০২৪–এর ২(গ)(১০) ধারায় পূর্বে এমডি পদে নিয়োগের জন্য অন্যান্য শর্তের পাশাপাশি পূর্ববর্তী পদে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতার কথা বলা ছিল। নতুন নির্দেশনায় সেটি বাতিল করে সংশোধিত অভিজ্ঞতা শর্ত যুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, সংশোধিত অংশ ছাড়া পূর্বের সার্কুলারের অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT