1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

ব্যাংক লুটে আলোচিত হলমার্ক গ্রুপের সাজাপ্রাপ্ত এমডি তানভীরের কারাগারে মৃত্যু

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) থাকা সাজাপ্রাপ্ত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি কয়েক হাজার কোটি টাকা লুটের আলোচিত হলমার্ক কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত হয়ে জেলে ছিলেন।

শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালের একটি ওয়ার্ডে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে কারারক্ষীরা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসে। এর পর তাকে ভর্তি করা হয়। ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা যায়, মৃত তানভীর মাহমুদ হলমার্ক গ্রুপের সাবেক এমডি ছিলেন। তার বাবার নাম হাজী কালু মাহমুদ। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকায় কাফরুলের বেগম রোকেয়া সরণি এলাকায় থাকতেন। পরে হলমার্ক কেলেঙ্কারির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন।

উল্লেখ্য, সোনালী ব্যাংক থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের ঘটনায় ২০১২ সালে হলমার্ক গ্রুপের মালিক, কর্মকর্তা এবং সোনালী ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এসব মামলার একটিতে তানভীরসহ বাকিরা সাজাপ্রাপ্ত ছিলেন।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT