1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

আইসিএসবি সভাপতি নির্বাচিত হলেন এম. নাসিমুল হাই

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) ২০২২-২০২৫ কাউন্সিলের অবশিষ্ট মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এম. নাসিমুল হাই। গতকাল সোমবার অনুষ্ঠিত ১০৯তম কাউন্সিল সভায় তিনি নির্বাচিত হন।

মঙ্গলবার (১৭ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নাসিমুল হাই এর আগে ২০১৩-২০১৬ মেয়াদের জন্য ইনস্টিটিউটের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) ছিলেন। এ ছাড়াও তিনি ২০১০-২০১৩ মেয়াদের জন্য ইনস্টিটিউটের ভাইস-প্রেসিডেন্ট ছিলেন এবং ২০০৭-২০০৮, ২০০৮-২০০৯ এবং ২০০৯-২০১০ সালে তিন মেয়াদে এর কোষাধ্যক্ষ ছিলেন।

নাসিমুল হাই এফসিএস বর্তমানে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (চিফ কমপ্লায়েন্স অফিসার) হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি বসুন্ধরা গ্রুপে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮১ সালে স্নাতক এবং ১৯৮২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এ ছাড়াও তিনি অ্যাকশন-এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশের গভর্নিং বডির সদস্য এবং বর্তমানে সংগঠনটির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT