1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

যেসব ব্যাংকে পাওয়া যাচ্ছে নতুন নকশার টাকা

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

১১টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক প্রায় ২০০ কোটি টাকার নতুন নকশার নোট বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে। নতুন ২০, ৫০ ও ১ হাজার টাকার নোটগুলো সরবরাহ করা হচ্ছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১ হাজার টাকার নতুন নোটের সামনের পাশে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ এবং পেছনে রয়েছে জাতীয় সংসদ ভবনের চিত্র। এই নোটে রয়েছে ১৩টি নিরাপত্তা বৈশিষ্ট্য।

৫০ টাকার নোটে রয়েছে আহসান মঞ্জিল ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’, যেখানে রয়েছে ৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য। ২০ টাকার নোটে রয়েছে কান্তজিউ মন্দির ও পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি, আর এতে রয়েছে ৫টি নিরাপত্তা বৈশিষ্ট্য। প্রতিটি নোটেই জলছাপ হিসেবে থাকবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যা নোটের নিরাপত্তা ও বৈশিষ্ট্যে নতুন মাত্রা যোগ করেছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল সোমবার থেকে দেশজুড়ে এসব নতুন নোট গ্রাহকদের মাঝে বিতরণ শুরু হয়েছে।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT