1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের আহ্বায়ক নাভিদ, সদস্য সচিব তৌহিদ

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

চাকরিজীবী, উদ্যোক্তা ও স্বাধীন পেশাজীবীদের অধিকার ও ক্ষমতায়নের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ‘ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স (এনপিএ)’। শনিবার (৬ ডিসেম্বর) বিকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নতুন এ জাতীয় প্ল্যাটফর্মের যাত্রা ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি আনুষ্ঠানিকভাবে সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণা করেন এবং আহ্বায়ক হিসেবে নাভিদ নওরোজ শাহ্ ও সদস্য সচিব হিসেবে তৌহিদ হোসেন মজুমদারকে পরিচয় করিয়ে দেন।

এ সময় আখতার হোসেন মর্যাদা, ন্যায্যতা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যবিহীন পেশাগত পরিবেশ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে এনসিপি থেকে আরো বক্তব্য দেন নাসিরউদ্দীন পাটওয়ারী ও ডা. তাসনিম জারা। এ ছাড়া এবি পার্টির পেশাজীবী সংগঠনের সদস্য সচিব মাহবুব শামীম এবং ইনোভিশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারওয়ার বক্তব্য দেন।

অনুষ্ঠানে এনপিএ তাদের লক্ষ্য, উদ্দেশ্য ও ইশতেহার উপস্থাপন করে। পেশাজীবীদের জন্য কিছু কৌশলগত রোডম্যাপ তুলে ধরেন। সেগুলো হলো,

১. পেশাগত অধিকার ও কর্মপরিবেশের নিরাপত্তা অগ্রসর করা,

২. ডিজিটাল ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি,

৩. ন্যায্য বেতন ও চাকরির সুরক্ষা নিশ্চিত করা,

৪. উদ্যোক্তা উন্নয়ন ও উদ্ভাবনের সুযোগ বিস্তৃত করা,

৫. দেশীয় প্রশিক্ষণ ও বৈশ্বিক সুযোগ সৃষ্টি,

৬. সব পেশাজীবীকে একত্রিত করে একটি জাতীয় প্ল্যাটফর্ম গঠন।

আহ্বায়ক নাভিদ নওরোজ শাহ্ এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেপুটি ডিরেক্টর। সদস্য সচিব তৌহিদ হোসেন মজুমদার এনসিপির কেন্দ্রীয় সদস্য এবং ওয়েস্ট অ্যাডভাইজারস নামে একটি সামাজিক ব্যবসা উন্নয়ন সংগঠনের ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন।

Tags:

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT