1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

পুঁজিবাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
স্টক একচেঞ্জ

পুঁজিবাজারে কয়েকদিন দরপতনের পর আজ কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। অনুকূল সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নের ইতিবাচক প্রত্যাশা নিয়ে বিনিয়োগকারীরা বাজারে ফিরেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসএক্স ১০.৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের দিন ছিল ৫ হাজার ৩৩৭ পয়েন্ট।

তবে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল কম, বাজারে লেনদেনের পরিমাণ প্রায় ৩ মাস পর ৫০০ কোটি টাকার নিচে নেমে গেছে। আগের দিনের ৫৪০ কোটি টাকা থেকে তা আজ ১৪.২% কমে ৪৭০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

খাতভিত্তিক লেনদেনে ওষুধ (১৪.০%) খাত সর্বোচ্চ অবস্থানে ছিল। এরপর টেক্সটাইল (১৩.৯%) এবং ব্যাংক (১০.৪%) খাতের স্থান। বেশিরভাগ খাতে শেয়ারের দাম বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। এর মধ্যে কাগজ (৩.৯%), সিরামিক (২.৭%) এবং আইটি (২.৩%) খাতের ভালো অবস্থান ছিল। তবে সেবা (-০.৫%), ব্যাংক (-০.৫%) এবং খাদ্য (-০.১%) খাতে দরপতন হয়েছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৩৩টির, ১০০টির দাম কমেছে এবং অপরিবর্তিত ছিল ৬৪টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ পতন হয়েছে। সিএসইর সিলেকটিভ ক্যাটাগরির ইনডেক্স (সিএসসিএক্স) ৩০.০ পয়েন্ট এবং অল শেয়ার প্রাইস ইনডেক্স (ক্যাসপি) ৫৩.০ পয়েন্ট কমেছে।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT