1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে আইগনারকে মনোনয়ন দিলেন ফ্রেডরিখ মের্ৎস মাদক নির্মূলে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামের শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার ঘটনা রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ সিলেট টেস্ট: জয়ের লক্ষ্যে চাপে বাংলাদেশ শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে নীরব পররাষ্ট্র সচিব ওয়ারিকানের ঘূর্ণিতে সিলেটে বিপাকে বাংলাদেশ: জয়ের জন্য প্রয়োজন ৩২০ রান নতুন পররাষ্ট্র সচিব: হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা কাতার থেকে ২৬ এলএনজি কার্গো পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ

কানে ইতিহাস গড়ল বাংলাদেশের ‘আলী’

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫

আদনান আল রাজীবের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ বাংলাদেশের চলচ্চিত্রকে পৌঁছে দিয়েছে এক নতুন উচ্চতায়। ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে বিচারকদের রায়ে ‘স্পেশাল মেনশন’ পুরস্কার অর্জন করেছে এই সিনেমাটি।

এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি চলচ্চিত্র কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বীকৃতি পেল।

শনিবার ফ্রান্সের কানে অবস্থিত উৎসবের মূল ভেন্যু পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে-তে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার স্বর্ণপাম জিতেছে ইসরায়েলি পরিচালক তৌফিক বারহোম-এর ‘আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ’। এই বিভাগের প্রধান বিচারক, জার্মান নির্মাতা মারেন আদে, মঞ্চে উঠে বাংলাদেশের ‘আলী’কে স্পেশাল মেনশন দেওয়ার ঘোষণা দেন।

ঘোষণার সময় অতিথিদের মাঝে বসা আদনান আল রাজীব দাঁড়িয়ে পড়লে, পুরো হল করতালিতে তাকে অভিনন্দন জানায়।

পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি জানিয়ে রাজীব এক ফেসবুক পোস্টে লেখেন:
“এটা বাংলাদেশের জন্য।”এই অভাবনীয় অর্জনে দেশের সাংস্কৃতিক অঙ্গনের অনেক অভিনেতা, নির্মাতা ও শিল্পীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

 

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT