1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
রংপুর কারমাইকেল কলেজের ১১০ বছরপূর্তি উৎসব উদযাপিত বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আটক অভিবাসীদের মুক্তির জন্য ট্রাম্পের দ্বারস্থ নিউ ইয়র্কের মেয়র ইউক্রেন যুদ্ধে চার লাখের বেশি রুশ সেনার প্রাণহানি, তথ্য ফাঁস নিষিদ্ধ আওয়ামী লীগ প্রতিরোধে রাজধানীতে বিএনপির সতর্ক পাহারা পদ্মা সেতু এলাকায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর কুয়াকাটায় বাস টার্মিনালে বাসে আগুন, তদন্তে পুলিশ ডা. জাহেদ: শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার গাজায় ২৫০ দম্পতির গণবিয়ে, নতুন স্বপ্নের পথে যাত্রা আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ক্রিপ্টোকারেন্সিতে বেতন-বিল পরিশোধের সুবিধা দুবাইতে

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৪ জুন, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ক্রিপ্টোকারেন্সি দ্রুত সাধারণ জীবনের অংশ হয়ে উঠছে। দেশজুড়ে ক্রিপ্টো গ্রহণের হার ক্রমাগত বাড়ছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। খুব শিগগিরই ইউটিলিটি বিল, মুদি বাজারের পণ্য, ট্রাফিক ফাইন এমনকি বেতন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সিতে পরিশোধের সুযোগ তৈরি হতে পারে।

সরকারি ও বেসরকারি উভয় খাতই ডিজিটাল মুদ্রার ব্যবহারকে উৎসাহিত করছে, বিশেষ করে তরুণ প্রজন্মের আগ্রহ দেখে।

সম্প্রতি দুবাই সরকার একটি বড় পদক্ষেপ নিয়েছে—সরকারি সেবার জন্য ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট করার অনুমোদন দেওয়া হয়েছে। এ লক্ষ্যে দুবাইয়ের অর্থ বিভাগ ও আন্তর্জাতিক ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম ক্রিপ্টো ডটকম-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিট ওয়েসিস-এর সিইও ও সহপ্রতিষ্ঠাতা ওলা দাউদিন বলেন, ‘দুবাই সরকার যখন সরকারি সেবায় ক্রিপ্টো পেমেন্টের অনুমতি দেয়, তখন এটি শুধু বিনিয়োগ নয়, বরং প্রযুক্তির একটি বাস্তব প্রয়োগ হিসেবে প্রতিষ্ঠিত হয়।’

তিনি আরো বলেন, ‘স্টেবলকয়েন আজকের দিনে অনেক দেশের বাস্তব সমস্যা সমাধান করছে—যেমন উচ্চ মুদ্রাস্ফীতির দেশে সম্পদের মূল্য ধরে রাখার উপায় হিসেবে, বা সস্তা ও দ্রুত রেমিট্যান্সের জন্য।

এগুলো ভবিষ্যতের ধারণা নয়—এখনকার বাস্তবতা।’ ইতোমধ্যে দেশটির কিছু রিয়েল এস্টেট কম্পানি, এয়ারলাইনস ও ফুয়েল রিটেইলাররা ক্রিপ্টোকারেন্সিকে পেমেন্ট মেথড হিসেবে গ্রহণ করছে।

গত বছর দুবাইয়ের একটি আদালত এক মামলায় রায় দিয়েছে যাতে এক কর্মীকে তার প্রাপ্য বেতন দিরহাম ও ক্রিপ্টোকারেন্সি উভয়েই পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে—যা চুক্তিতে উল্লেখ ছিল।

দাউদিন বলেন, ‘আমরা একধরনের ধাপে ধাপে গ্রহণের প্রক্রিয়া দেখব—প্রথমে সরকারি পোর্টাল, এরপর বিলাসবহুল খাত যেমন হোটেল, রিটেইল ও বিমান পরিবহন।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT