1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে তুরস্কের সানকো হোল্ডিং যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ নিহত ৬ জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ: সিএমপির সার্জেন্ট মুজাহিদুল বহিষ্কার শক্তিশালী পাসপোর্ট সূচকে ৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ শ্রমিক আন্দোলনে স্থবির গাজীপুর: কিস্তি আর সংসার নিয়ে সংকটে ক্ষুদ্র ব্যবসায়ীরা পোশাক বিক্রিতে নতুন চমক, ‘বিনোদন কর্মকর্তা’ নিয়োগ করল গ্যাপ চারমুখী চাপে দেশের পোশাকশিল্প: উত্তরণের উপায় নিয়ে সংলাপ বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

সুইডিশ প্রতিনিধিদলের পরিদর্শনে ভ্যানকট লিমিটেডের পরিবেশবান্ধব উদ্যোগ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের লিড গোল্ড সনদপ্রাপ্ত পরিবেশবান্ধব পোশাক কারখানা ভ্যানকট লিমিটেড পরিদর্শন করেছেন সুইডেনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মঙ্গলবার সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকাস্থ সুইডেন দূতাবাস এবং উন্নয়ন সংস্থা সুইসকন্টাক্টের প্রতিনিধিরা শিন শিন গ্রুপের এই অঙ্গপ্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করেন। মূলত সুইডেন দূতাবাসের সহায়তায় ও সুইসকন্টাক্টের বাস্তবায়নাধীন ‘ইনস্পায়ার চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার স্বীকৃতি হিসেবেই এই সফরের আয়োজন করা হয়।

‘ইনিশিয়েটিভ টু স্টিমুলেট প্রাইভেট ইনভেস্টমেন্ট ফর রিসোর্স এফিশিয়েন্সি’ প্রকল্পের লক্ষ্য হলো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করা এবং সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের পরিবেশবান্ধব রূপান্তর ত্বরান্বিত করা। পরিদর্শনকালে সুইডিশ প্রতিনিধিদলের সদস্যরা কারখানার উৎপাদন প্রক্রিয়ার পাশাপাশি পরিবেশগত টেকসই উন্নয়নের বিভিন্ন উদ্যোগ পর্যবেক্ষণ করেন। এ সময় শিন শিন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তারা প্রতিষ্ঠানের সবুজায়ন কার্যক্রম, পরিবেশ সুরক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশ ও সুইডেনের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।

সুইডিশ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ঢাকাস্থ সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওলে লুন্ডিন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নবিষয়ক ফার্স্ট সেক্রেটারি আনজি হাসানালি। এছাড়া তাদের সঙ্গে সুইসকন্টাক্ট বাংলাদেশ ও আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড এইচঅ্যান্ডএমের ঢাকা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। শিন শিন গ্রুপের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক (মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং) আবু সাদাত, পরিচালক (ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশনস) শাহিদ সাদাত, ভ্যানকট লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট অনুপমা ইয়াসান্থা নায়ানাজিথ পেরেরা এবং শিন শিন গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশনস) সুজন কান্তি পাল।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT