1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
রংপুর কারমাইকেল কলেজের ১১০ বছরপূর্তি উৎসব উদযাপিত বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আটক অভিবাসীদের মুক্তির জন্য ট্রাম্পের দ্বারস্থ নিউ ইয়র্কের মেয়র ইউক্রেন যুদ্ধে চার লাখের বেশি রুশ সেনার প্রাণহানি, তথ্য ফাঁস নিষিদ্ধ আওয়ামী লীগ প্রতিরোধে রাজধানীতে বিএনপির সতর্ক পাহারা পদ্মা সেতু এলাকায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর কুয়াকাটায় বাস টার্মিনালে বাসে আগুন, তদন্তে পুলিশ ডা. জাহেদ: শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার গাজায় ২৫০ দম্পতির গণবিয়ে, নতুন স্বপ্নের পথে যাত্রা আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭ দিনের জন্য পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের পুরো উৎপাদন বন্ধ

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
ছবি: সংগৃহীত

৭ দিনের জন্য পটুয়াখালীর পায়রায় ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের পুরো উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসার লক্ষ্যে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পায়রার কেন্দ্রটি বন্ধ করা হয়। সাতদিন পর পুনরায় এটি চালু করা হবে।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে এ কেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) উৎপাদন বন্ধ করা হয়। এর আগে ৯ নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য এ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়।

পায়রা বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, পায়রার পাশেই পটুয়াখালীতে ১৩২০ মেগাওয়াটের তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ চলমান। জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে এ কেন্দ্রটি উৎপাদনে আসবে। ফলে আমতলী উপজেলায় নির্মিত এ কেন্দ্রের সুইচিং পয়েন্টের লাইন ইন আউটের জন্য পায়রায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়।

বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প কর্মকর্তা শাহ আব্দুল মাওলা জানান, ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। আর গতকাল (সোমবার) পিডিবির নির্দেশনায় প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। সাতদিন পর আমাদের কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হবে।

বিটি/আলী

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT