1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে একদিনে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং সচল হলো টেকনাফ স্থলবন্দর বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার

মৃত্যুর এক সপ্তাহ পরে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২০ জুন, ২০২৫

মৃত্যুর এক সপ্তাহ পরে পাকিস্তানি অভিনেত্রী আয়েসা খানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি পাকিস্তানের বিনোদন জগতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পাকিস্তানের করাচির গুলশন-এ-ইকবাল আবাসন থেকে তার মরদেহ উদ্ধার হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

গত কয়েক বছর ধরে একাই থাকতেন প্রবীণ এ পাকিস্তানি অভিনেত্রী। তাকে প্রকাশ্যে খুব একটা দেখাও যেত না বলে জানা গেছে। গত এক সপ্তাহ ধরে তার বাড়ি থেকে কোনো সাড়া-শব্দও পাওয়া যায়নি। পচাগলা অবস্থায় তার মরদেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে। কিন্তু ঠিক কী কারণে নিজেকে একেবারে বিচ্ছিন্ন করে রেখেছিলেন, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

ঠিক কী কারণে মৃত্যু হয়ে তা নিয়ে এরই মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। করাচির জিন্নাহ হাসপাতালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ অভিনেত্রীর আত্মীয় ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছেন বলেও জানা গেছে। প্রতিবেশীরাই পুলিশকে প্রথম সংবাদ দেন।

প্রতিবেশীরা জানিয়েছিলেন, পাকিস্তানি অভিনেত্রীর বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সঙ্গে সঙ্গে পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান এবং আয়েসার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পাকিস্তানি শোবিজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিনেত্রী ছিলেন আয়েসা খান। পাকিস্তানের অনেক অভিনেতাই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় আয়েসা খানকে নিয়ে বিভিন্ন স্মৃতিকথাও লিখেছেন তারা।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT