1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে দেশজুড়ে শুরু সাঁড়াশি অভিযান টেন্ট পেগিং বিশ্বকাপে রানার্সআপ হয়ে কাতারের দারুণ সাফল্য মিরপুরে শিশু হত্যার ঘটনায় হাইকোর্টের রায় আজ সিরাজগঞ্জে ট্রাকচাপায় ঝরল দুই পথচারীর প্রাণ নাহিদ ইসলাম |: আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী গুলশান থেকে গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন মধ্যপ্রাচ্যে সামুদ্রিক সংঘর্ষে ২৫ নাবিক নিহত: জাতিসংঘ সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল পুলিশের অন্দরেই সন্দেহ, সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরদারি ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন ডেমোক্র্যাট নেতা জেফ্রিস

আবা বেড়েছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস।বাংলা সফটওয়্যার

আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৯৪৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৬৭৪ টাকায়।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT