1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

কে এই হানিয়া আমির

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
হানিয়া আমির
হানিয়া আমির

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছাবেন। পাকিস্তানে দীর্ঘদিন ধরে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করা এই অভিনেত্রী এবার বাংলাদেশি দর্শকদের কাছেও সরাসরি নিজের উপস্থিতি জানান দেবেন।

অভিনয়ে সূচনা

হানিয়া আমির অভিনয়জীবন শুরু করেন কমেডি চলচ্চিত্র ‘জানান’ দিয়ে। ছবিটি তাকে আলোচনায় এনে দেয় এবং অল্প সময়েই দর্শকদের ভালোবাসা কুড়ান তিনি। এরপর ছোটপর্দায় ‘ফির ওহি মহব্বতে’ নাটকের মাধ্যমে তার নাট্যজীবন শুরু হয়। এই নাটকে অভিনয়ের জন্য তিনি ‘হাম অ্যাওয়ার্ড ফর বেস্ট টেলিভিশন সেনসেশন ফিমেল’ পুরস্কার পান।

বড়পর্দায় সাফল্য

চলচ্চিত্রেও সমানভাবে সফল হয়েছেন হানিয়া। বাণিজ্যিকভাবে সফল ‘পারওয়াজ হ্যায় জুনুন’ এবং পাঞ্জাবি কমেডি চলচ্চিত্র ‘সর্দারজি ৩’ তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের কারণে তিনি দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও হানিয়া সমান জনপ্রিয়। ইনস্টাগ্রামে তার ভক্ত-অনুরাগীর সংখ্যা বর্তমানে ১৮.৮ মিলিয়ন। সেখানে তিনি ফানি ভিডিও থেকে শুরু করে নান্দনিক ছবি শেয়ার করেন। তরুণ প্রজন্মের কাছে তিনি একাধারে স্টাইল আইকন ও অনুপ্রেরণার উৎস।

আন্তর্জাতিক স্বীকৃতি

জনপ্রিয় নাটক ‘তেরে বিন’-এ মীরাব চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে পরিচিতি পান হানিয়া আমির। এছাড়াও ‘পিয়ার কে সাদকে’, ‘ইনকার’, এবং ‘দিল না উমীদ তো নয়ি’ নাটকে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়।

ব্যক্তিগত জীবন

১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন হানিয়া। অল্প সময়ের মধ্যেই প্রাণবন্ত হাসি, উচ্ছ্বল ব্যক্তিত্ব এবং অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি দর্শকের মনে স্থান করে নেন।

বাংলাদেশের ভক্তদের উচ্ছ্বাস

বাংলাদেশে হানিয়ার আগমনকে ঘিরে তরুণ ভক্তদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস তৈরি হয়েছে। ঢাকায় সানসিল্কের আয়োজনে তার উপস্থিতি শুধু একটি ব্র্যান্ড ইভেন্ট নয়, বরং বাংলাদেশি ভক্তদের জন্যও এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে।

Tags:

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT