1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

প্রবাসী শ্রমিকদের সুখবর দিয়েছে সৌদি আরব

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সৌদি আরব শিল্প লাইসেন্সের আওতায় পরিচালিত লাইসেন্সপ্রাপ্ত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত ফি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠকে অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক কাউন্সিলের (সিইডিএ) সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সৌদি গেজেট এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, জাতীয় কারখানাগুলোর সক্ষমতা বৃদ্ধি, স্থায়িত্ব নিশ্চিতকরণ এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে শিল্পখাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ফি প্রত্যাহারের ফলে শিল্পখাতে কর্মরত প্রবাসী শ্রমিকদের আর্থিক চাপ কমবে এবং একই সঙ্গে শিল্পখাতে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম আরও গতিশীল হবে।

শিল্প ও খনিজ সম্পদমন্ত্রী বন্দর আলখোরাইফ এ সিদ্ধান্তকে রাজ্যের টেকসই শিল্প উন্নয়নের জন্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলখোরাইফ জানান, ২০১৯ সাল থেকে ২০২৪ সালের মধ্যে সৌদি শিল্পখাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ সময়ে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ৮ হাজার ৮২২টি থেকে বেড়ে ১২ হাজারের বেশি হয়েছে এবং মোট শিল্প বিনিয়োগের মূল্য ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.২২ ট্রিলিয়ন রিয়ালে দাঁড়িয়েছে। তেল-বহির্ভূত রপ্তানি ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং কর্মসংস্থান ৭৪ শতাংশ বেড়ে ৮ লাখ ৪৭ হাজারে উন্নীত হয়েছে।

তিনি আরও বলেন, নতুন সিদ্ধান্ত শিল্পখাতের পরিচালন ব্যয় কমাবে, আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উৎপাদন ব্যবস্থা গ্রহণে উৎসাহ দেবে এবং সৌদি শিল্পের বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও বাড়াবে।

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT