1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘনের দায়ে গুগলকে বিশাল অঙ্কের জরিমানা

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

মার্কিন আদালত ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘনের দায়ে গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৯০০ কোটি টাকা) ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে।

সান ফ্রান্সিসকোর ফেডারেল কোর্টে চলা মামলায় অভিযোগ ছিল, গুগল আট বছর ধরে কোটি কোটি ব্যবহারকারীর মোবাইল ডিভাইস থেকে তথ্য সংগ্রহ করেছে। এমনকি অনেক ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে ট্র্যাকিং বা নজরদারি বন্ধ করে রাখলেও গুগল তাদের তথ্য সংগ্রহ করেছে।

ব্যবহারকারীরা দাবি করেছিলেন যে, এই তথ্য সংগ্রহ গুগলের ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি সেটিংসের নীতিমালা ভঙ্গ করেছে এবং সরাসরি গোপনীয়তা লঙ্ঘনের শামিল।

বিচারকরা তিনটি অভিযোগের মধ্যে দুইটিতে গুগলকে দায়ী করেছেন, তবে তারা বলেছে গুগল “ইচ্ছাকৃত বিদ্বেষ” দেখায়নি। তাই সে অভিযোগের জন্য কোনো শাস্তিমূলক জরিমানা আরোপ করা হয়নি।

এই মামলায় বাদীপক্ষ প্রথমে দাবি করেছিল ৩১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ, তবে আদালত শেষে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ ধার্য করেছে।

রায়ের পর গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা জানান, কোম্পানি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। তিনি বলেন, “আদালতের এই রায় আমাদের পণ্যের কার্যপদ্ধতি সঠিকভাবে বোঝেনি। আমরা ব্যবহারকারীদের ডেটা নিয়ন্ত্রণের ক্ষমতা দিই এবং যখন তারা পার্সোনালাইজেশন বন্ধ করে, আমরা তা সম্মান করি।”

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT