1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
আটক অভিবাসীদের মুক্তির জন্য ট্রাম্পের দ্বারস্থ নিউ ইয়র্কের মেয়র ইউক্রেন যুদ্ধে চার লাখের বেশি রুশ সেনার প্রাণহানি, তথ্য ফাঁস নিষিদ্ধ আওয়ামী লীগ প্রতিরোধে রাজধানীতে বিএনপির সতর্ক পাহারা পদ্মা সেতু এলাকায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর কুয়াকাটায় বাস টার্মিনালে বাসে আগুন, তদন্তে পুলিশ ডা. জাহেদ: শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার গাজায় ২৫০ দম্পতির গণবিয়ে, নতুন স্বপ্নের পথে যাত্রা আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যান নিয়ে স্মৃতিকথায় সোনিয়া গান্ধীর আত্মপক্ষ সমর্থন বিল ক্লিনটনের অনুপ্রেরণায় আল-সাইয়েদের রাজনীতিতে আসার গল্প

সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র যাত্রা শুরু, অধ্যাদেশ জারি

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকার ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজের সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় স্থাপনের অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। এর মধ্য দিয়ে দীর্ঘ আন্দোলনের পর আলাদা বিশ্ববিদ্যালয় হিসেবে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

রোববার (৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ গেজেট আকারে প্রকাশ করে।

গেজেট অনুযায়ী, এখন থেকে ঢাকার নিচের সাতটি সরকারি কলেজ একাডেমিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে সংযুক্ত থাকবে:
১. ঢাকা কলেজ
২. ইডেন মহিলা কলেজ
৩. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
৪. কবি নজরুল সরকারি কলেজ
৫. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
৬. মিরপুর সরকারি বাঙলা কলেজ
৭. সরকারি তিতুমীর কলেজ

অধ্যাদেশে বলা হয়েছে, ঢাকায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের মাধ্যমে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে। নতুন বিশ্ববিদ্যালয়টি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যক্রম প্রণয়ন, পরীক্ষা গ্রহণ, গবেষণা ও সনদ প্রদানের দায়িত্ব পালন করবে।

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা থাকলেও তা প্রস্তুত না হওয়া পর্যন্ত ভাড়া করা ভবন ও জায়গা ব্যবহার করে কার্যক্রম চালানো যাবে।

এই সাতটি কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। শিক্ষার মানোন্নয়নে ২০১৭ সালে এগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে সেশনজট, ফল প্রকাশে বিলম্বসহ নানা অব্যবস্থাপনার অভিযোগ তুলে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছিলেন।

দাবিপূরণের অংশ হিসেবে গত বছরের ২৪ সেপ্টেম্বর অধ্যাদেশের খসড়া প্রকাশ করা হয়। এরপর চলতি বছরের ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ খসড়াটি অনুমোদন দেয়। সবশেষে রোববার এটি চূড়ান্ত অধ্যাদেশ হিসেবে গেজেট আকারে প্রকাশ পেল।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT