1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেল ৪ জনের মাদারগঞ্জে বাম্পার ফলনেও লোকসানের আশঙ্কায় মরিচ চাষিরা দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্যে বিপুল পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের নিউজিল্যান্ড নির্বাচন: হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে ন্যাশনাল পার্টি প্রধানমন্ত্রী: ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান জোনাব আলী গ্রেপ্তার সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস ডোবায় পড়ে নিহত ২, আহত ৩০ যুদ্ধবিধ্বস্ত গাজায় ২৫০ দম্পতির বর্ণাঢ্য গণবিয়ে সম্পন্ন

নিউজিল্যান্ড নির্বাচন: হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে ন্যাশনাল পার্টি

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন মধ্যডানপন্থি ন্যাশনাল পার্টি প্রাথমিক গণনায় সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, দলটি এখন পর্যন্ত ৩০ দশমিক ৮১ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে, তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী মধ্যবামপন্থি লেবার পার্টি পেয়েছে ২৯ দশমিক ৯৯ শতাংশ ভোট। এই দুই দলের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াইয়ে এখন চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছে পুরো দেশ। তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে বিরোধী মধ্যবামপন্থি লেবার পার্টি।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, প্রাথমিক এই ফলাফলে মধ্যপন্থি অপারচুনিটি পার্টি সংসদে আসন পাওয়ার জন্য প্রয়োজনীয় ভোটের নির্ধারিত সীমা অতিক্রম করতে সক্ষম হয়েছে। দেশটিতে শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। গ্রিনিচ মান সময় অনুযায়ী এই ভোটগ্রহণ শুক্রবার রাত ৮টায় শুরু হয়ে শেষ হয় শনিবার সকাল ৬টায়। শনিবার দেশটির নির্বাচন কমিশন প্রকাশিত প্রাথমিক ফলাফলে এ তথ্য জানানো হয়েছে।

ভোটগ্রহণের প্রাথমিক চিত্র অনুযায়ী ক্ষমতাসীন দল কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও চূড়ান্ত হিসাব পেতে আরও অপেক্ষা করতে হবে। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত জয়-পরাজয়ের সমীকরণ পরিষ্কার হবে না বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT