1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
জুলাই–আগস্টে বিদেশি ঋণ এল ২৯ কোটি ডলার, শোধ ৭০ কোটি ডলার ‘জাতীয় দলের জার্সি পরা আমার স্বপ্ন ছিল’ ইসলামি অর্থায়নে আসছে আইপিডিসি ফাইন্যান্স জনতা ব্যাংকের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদনের দাবিতে মানববন্ধন বিনিয়োগকারীদের সামনে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনা রাখাইনের সব বেসামরিক নাগরিককে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল সরকারি বাহিনীকে: যুদ্ধবন্দি সেনা ৫১ বিশেষ বিসিএসের আবেদন শুরু ১ অক্টোবর, শূন্যপদ স্বাস্থ্যে ৫০০০ জাপানের পোশাক বাজার ধরতে বিজিএমইএ’র ‘জাপান ডেস্ক’ চালু রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব বোয়িংয়ের সঙ্গে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি বিমানের

এবারের ঈদে প্রেক্ষাগৃহ মাতাবে যেসব দারুণ সিনেমা

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

ঈদ মানেই দেশে নতুন সিনেমা মুক্তির হিড়িক। সারাবছর প্রেক্ষাগৃহ দর্শক শুন্যতায় থাকলেও ঈদে সিনেমার বাজার হয়ে উঠে সরগরম। সেজন্য ঈদ আসলেই পরিচালক-প্রযোজকরা তাদের সিনেমা নিয়ে হাজির হন। এ ঈদেও মুক্তির তালিকায় যোগ হয়েছিল ১২টি সিনেমা। কিন্তু প্রেক্ষাগৃহ সংকট, বুকিং এজেন্টদের ঝামেলাসহ নানা কারণে ব্যবসায়িক দিক বিবেচনায় অবশেষে এখন পর্যন্ত মুক্তির তালিকায় টিকে আছে ৭ সিনেমা।

প্রযোজক-পরিবেশক সূত্রে এসব জানা গেছে।

মুক্তির দৌড়ে এগিয়ে থাকা সিনেমাগুলি হচ্ছে- ‘তাণ্ডব’, ‘টগর’, ‘নীলচক্র’, ‘সর্দারবাড়ির খেলা’, ‘এশা মার্ডার : কর্মফল’, ‘ইনসাফ’ ও ‘উৎসব’। এরমধ্যে ‘নাদান’, ‘শিরোনাম’ নামের দুটি সিনেমা মুক্তির সম্ভাবনা আছে।

৭ জুন পবিত্র কুরবানির ঈদ। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পোস্টার প্রকাশ করে ঈদে আসার ঘোষণা দেওয়া বেশ কয়েকটি সিনেমার প্রচারণা নিয়ে চলছে তোড়জোড়। আবার ঘোষণা দিয়েও অনেক সিনেমা লাপাত্তা।

ইনসাফ: ঈদে মুক্তি পাচ্ছে সিনেমা ‘ইনসাফ’। এরইমধ্যে এর প্রচার প্রচারণায় বেশ সরব সংশ্লিষ্টরা। সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, মোশাররফ করিম ও শরিফুল রাজ। এ সিনেমার মধ্য দিয়ে ফারিণ প্রথমবার ফর্মুলা সিনেমার নায়িকা হয়ে বড় পর্দায় আসছেন। এর আগে এ অভিনেত্রীর ‘ফাতিমা’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছিল। এদিকে নেতিবাচক এক চরিত্রে প্রথমবার বড়পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এ সিনেমাটি নিয়েও রয়েছে দর্শক আগ্রহ। সম্প্রতি এর পোস্টার ও টিজার প্রকাশ হয়েছে। নির্মাতা জানান, সমাজ ও বিচারের প্রতিফলন এবং ন্যায়ের সন্ধান এক কঠিন লড়াইয়ের গল্প নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। কাজ প্রায় শেষ। চলতি সপ্তাহেই সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে এটি। ইতোমধ্যেই টিজার বেরিয়েছে। দুটি গান, ট্রেলার প্রকাশ করব, সবই প্ল্যানমাফিক।’

তাণ্ডব: বরাবরের মতো এবারও চাহিদার শীর্ষে রয়েছে শাকিব খান অভিনীত ‘তান্ডব’ সিনেমাটি। রায়হান রাফী পরিচালিত এই সিনেমার পোস্টার ও টিজার অবমুক্ত করা হয়েছে সম্প্রতি। সিনেমায় শাকিব খানের নায়িকা নাটকের অভিনেত্রী সাবিলা নূর। এটি এ অভিনেত্রীর অভিষেক সিনেমা। এতে গুরুত্বপূর্ণ আরও একটি চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করেই এগিয়েছে এর গল্প। অ্যাকশন ধাঁচের এ সিনেমাটি ঈদেই মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা।

নীলচক্র: মুক্তির জন্য প্রস্তুত আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী জুটির ‘নীলচক্র’ সিনেমাটিও। মিঠু খানের পরিচালনায় নির্মিত এ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল আমেরিকান ফিল্ম মার্কেটে। এর গল্পে রয়েছে সাইবার অপরাধের ভয়াবহ চিত্র, যেখানে ইন্টারনেট জগতে লুকিয়ে থাকা অন্ধকার দিকগুলোর মুখোমুখি হতে হয় চরিত্রগুলোকে।

টগর: আলোক হাসানের পরিচালনায় ঈদে আসছে ‘টগর’। এ সিনেমার মধ্য দিয়ে ফের জুটি বাঁধলেন আদর আজাদ ও পূজা চেরী। অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমাটি নিয়ে প্রচার-প্রচারণা চলছে পুরোদমে। এরইমধ্যে পোস্টার, টিজার ও গানও প্রকাশ হয়েছে।

এশা মার্ডার-কর্মফল: মুক্তির তালিকায় এবার যুক্ত হয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত ‘এশা মার্ডার : কর্মফল’ সিনেমাটিও। এতে একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। তিনটি মেয়ের খুনের তদন্ত ঘিরে এগিয়েছে গল্প। এটি নির্মাণ করেছেন সানী সানোয়ার।

সর্দারবাড়ির খেলা: শবনম বুবলী অভিনীত সরকারী অনুদানের সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। রাখাল সবুজ পরিচালিত এ সিনেমাটিও ঈদে মুক্তির তালিকায় এসছে। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে এটি। এর প্রাথমিক নাম ছিল ‘পুলসিরাত’। এ সিনেমায় বুবলীর বিপরীতে রয়েছেন জিয়াউল রোশান।

উৎসব: একঝাঁক নাটকের শিল্পীদের নিয়ে নির্মিত হয়েছে ‘উৎসব’ সিনেমাটি। নির্মাণ করেছেন তানিম নূর। এ সময়ের শিল্পীদের পাশাপাশি এতে দেখা মিলবে নব্বই দশকের বেশকিছু তারকা অভিনয়শিল্পীর। এর মধ্যে দিয়ে দীর্ঘদিন পর বড়পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এতে আরও অভিনয় করেছেন অপি করিম, সাদিয়া আয়মান প্রমুখ।

Tags: , , , , , , , , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT